প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
নেত্রকোনায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জানা গেছে, জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা (৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে অধিদপ্তর থেকে দ্রুত মতামত প্রেরণের দাবিতে (১১ নভেম্বর) প্রোগ্রাম সফল করার লক্ষে এই মতবিনিময় ও আলোচনা সভা করেন তারা।
এসময় জেলার শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের লক্ষে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা করা হয়েছে।
এসময় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, মাসুদুজ্জামান ও সঞ্চালনা করেন আব্দুল আলিম। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলার সভাপতি আজহারুল ইসলাম, জেলার সিনিয়র সহ-সভাপতি নিগার সুলতানা, কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু তাহের, দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান, শিক্ষক মুসলিম উদ্দিন, শাহানা আক্তার সহ জেলা ও বিভিন্ন উপজেলার শিক্ষক ও শিক্ষিকা নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.