প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
নেত্রকোনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় দুই হাজার পাঁচশো রোগী রেজিস্ট্রেশন করেন।
এ সময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি চিকিৎসা নিতে আসা রোগীরা।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রোগীদের চিকিৎসা সেবায় আটজন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ দেওয়া হয়েছে। ছানিপড়া রোগীদের সনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.