প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ
নেত্রকোনায় বিএনপি’র বিজয় র্যালীতে, জনস্রোত
বুধবার (৬ আগস্ট) নেত্রকোনায় বিএনপির বিজয় র্যালীটি শেষ পর্যন্ত জনস্রোতে পরিনত হয়েছে।
সকাল থেকেই শ্রাবণের বৈরী আবহাওয়া ও ভারী বর্ষন উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জড়ো হয়।
গত বছরে ৫ আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগষ্ট) দুপুরে নেত্রকোনা জেলা বিএনপি এই বিজয় র্যালীর আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড মো. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। আর যেন কোনো দিন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
পরে বিজয় র্যালীটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়।
তবে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির মিছিলটি সবার নজর কাড়ে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.