প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
নেত্রকোনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সন্মেলন

নেত্রকোনার "জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে কাজ দেয়ার অভিযোগ" শিরোনামে একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সন্মেলন হয়েছে। প্রকাশিত ওই সংবাদটিকে উদ্দেশ্য প্রনোদিত ও মিথ্যা বলে জানান ত্রাণ কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সন্মেলন হয়। সংবাদ সন্মেলনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান, খোলা টেন্ডারে কাউকে কাজ পাইয়ে দেয়ার কোনও সুযোগ নেই। তাই এমন অভিযোগ ও সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সুনাম নষ্ট করতেই এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.