প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
নেত্রকোনায় নানান আয়োজনে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপিত

“জনগণ হয় যদি সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই প্রতিপাদ্যে নেত্রকোনায় নানা আয়োজনে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বন্যপ্রাণি সংরক্ষণে নিবেদিত বিভিন্ন সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ক্যাট এন্ড ডগ সোসাইটি, উজ্জ্বীবন, সেইভ দ্যা এনিমেল অব সুসং, বারসিক, এবং এআরএফবি। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসমা বিনতে রফিক, জেলা পরিবেশ কর্মকর্তা মো. জব্বার হোসেন, ক্যাট এন্ড ডগ সোসাইটির ফাহিম রহমান খান পাঠান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান প্রমূখ। বক্তারা বন্যপ্রাণির আবাসস্থল ধ্বংস হওয়ায় মেছো বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণি বিপন্ন অবস্থায় পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, খাদ্যের সন্ধানে বন্যপ্রাণি লোকালয়ে প্রবেশ করায় মানুষের সাথে সংঘাতে জড়িয়ে মারা যাচ্ছে। এই প্রাণিদের রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.