প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৩:২১ অপরাহ্ণ
নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল থেকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের হয় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা কমিটির চেয়ারম্যান জনাব হাফিজুল রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার এ কে এম এমদাদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
আইনগত সহায়তা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি পরামর্শ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.