প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার আটপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে আটপাড়া উপজেলার বাশাটি গণিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নুরজাহান বেগম (৬৫) ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে মোহন মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার দুই পরিবারের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জেরে বৃহস্পতিবার ভোরে সেহরির প্রস্তুতিকালে মোহন মিয়া ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাবুল মিয়ার পরিবারের পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান বেগমের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.