প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ
নেত্রকোনায় চিকিৎসার কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আব্দুল হামিদ (৬৭) নামে কথিত মানবসেবী ও কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে গত রোববার দিবাগত মধ্যরাতে নেত্রকোনা পৌরশহরের নেওয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে। তিনি নেত্রকোনা পৌরশহরের নেওয়াজনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনে ঢাক-ঢোল পিটিয়ে নিজেকে মানবসেবী হিসেবে প্রচার করেন আব্দুল হামিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবা সংক্রান্ত একটি পেজও রয়েছে। পাশাপাশি করেন নানান রোগের চিকিৎসা। স্থানীয় লোকজন তাকে মানবসেবী, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবেই চেনেন।
পুলিশ জানায়, গত ১০ মার্চ জেলা শহরের জয়নগর এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে (১৬) কবিরাজি চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে পরিত্যক্ত একটি ঘরে ধর্ষণ করেন আব্দুল হামিদ। কিশোরী বাসায় গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে গতকাল দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, আব্দুল হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানবসেবী, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেফতার আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.