প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
নেত্রকোনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

নেত্রকোনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই) বলেছেন, “বিএনপির জন্য করুণা হয়, যাদের ওপর চোখ উঠাও, যাদের তোমরা নিন্দা করছো, আজকে তাদের জন্যই তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখছে অন্যথায় দেখতো না, যদি তারা আন্দোলন না করতো।
আজ তোমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মতো সুযোগও হতো না, যদি তারা না থাকতো।” বৃহস্পতিবার বিকালে জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণসমাবেশটি প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, “আজকে খোলা আকাশের নিচে মাঠে রাজনীতি করার সুযোগ তোমরা পেতে না, যদি তারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে না নামতো।
মুফতি ফয়জুল করীম বলেন, “নির্বাচনে সবাইকে পরীক্ষা করে দেখেছেন আওয়ামী লীগ ফেল, বিএনপি ফেল, জাতীয় পার্টিও ফেল। একবার হাতপাখাকে পরীক্ষা করে দেখুন; যদি আমরা ফেল করি, কোনো দিন ভোট চাইতে আসব না।
এসময় গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে জেলার সকল উপজেলা,ইউনিয়ন, ওয়াডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুর থেকে জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সমাবেশে মিলিত হন। পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.