প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১:০০ অপরাহ্ণ
নেত্রকোনায় ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোণার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া-ঝানজাইল এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে জারিয়াগামী আরেকটি লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। প্রশাসনের সিদ্ধান্তক্রমে ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে পাঠানো হবে এবং অগ্নিকাণ্ডে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.