প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
নেত্রকোনায় আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে প্রতিবেদন প্রকাশ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনায় আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে "জুলাই" গণঅভ্যুত্থান স্মরণে (আমার চোখে জুলাই বিপ্লব) আইডিয়া প্রতিযোগিতা বাস্তবায়ন পরবর্তী প্রতিবেদন প্রকাশনা।
এসময় "আমার চোখে জুলাই বিপ্লব" শিরোনামে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
নেত্রকোনা জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই (আমার চোখে জুলাই বিপ্লব) আইডিয়া প্রতিযোগিতায় সহযোগিতা করেছেন জেলার বিভিন্ন স্তরের মানুষ।
এসময় উক্ত মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা পরিষদ প্রশাসক শাহ মোঃ কামরুল হুদা,স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট)সুখময় সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা,সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) ঈফফাত জাহান তুলি,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা ও মহাফেজ খানা শাখা) আবিদা সুলতানা সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রতিযোগিতা সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.