প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
নেত্রকোণার বারহাট্টা উপজেলার ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে

নেত্রকোণার বারহাট্টা উপজেলার চার চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ টার দিকে নেত্রকোণার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামাল হোসাইন এ আদেশ প্রদান করেছেন। আসামীরা হলেন নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল হক, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম চন্দু, সাহতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান চঞ্চল, চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বারহাট্টা হতে বাউসী সড়কের পাশে পতিত জায়গায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ছিলো। ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগ এনে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করে। মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেম সহ ৫৯ জন নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০ জনকে আসামী করা হয়।
আসামী পক্ষের আইনজীবী মোখাম্মেল হক রুবেল জানান, আসামীরা বিজ্ঞ উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন ছয় সপ্তাহের (এন্টিসেপ্টি) জামিনে ছিলেন। আজ মঙ্গলবার সকালের দিকে আমলী আদালত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা হাজির হয়ে জামিনের জন্যে প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক কামাল হোসাইন জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.