প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার বিভিন্ন মামলার আসামি। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী আটক, গ্রেপ্তার ২৯ জন হলেন– মো. মামুন (৩৭), আবুল কালাম আজাদ (৩৩), মো. শামীম (২৪), মো.হাসান (২৫), এনামুল হক সাগর, ছোটন নাথ (৩২), ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ (৩৫), আলমগীর বাদশা (৪২), রিপন মিয়া (৪১), সাজ্জাদ হোসেন (২৫), কুরবান আলী হোসেন হৃদয় (২০), মো. রায়হান (২২), মো. জিসান (২৪), মো. হানিফ সুমন (৪২), মো. মনির (৩৭), খোরশেদ আলম (৫০), সোহেল আহম্মদ সেলু (৪০), মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২), সালাহউদ্দিন অনিক (২৫), মো. তসলিম (৩৮), মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম (জিহান) (১৮), ইকবাল হোসেন (৩৫) ও সিফাতুল ইসলাম (১৮)।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর অভয়মিত্র ঘাট (নেভাল-টু) এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা পুলিশ ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছিল। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) মাহমুদা বেগম জানান, শনিবার দুপুর ১টা থেকে রোববার দুপুর ১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৩৯ জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে নগরীর বিভিন্ন থানায় মামলা আছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.