প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ
নান্দাইলে নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা ও র্যালী

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) নান্দাইল প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভা ও নান্দাইল চৌরাস্তা হাইওয়ে সড়কে র্যালী অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি খন্দকার সুফী আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। এসময় আরও বক্তব্য রাখেন হাইওয়ে থানার এসআই আজিজুল হক, সাজেন্ট নাদিম হোসেন, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, যুগ্ম সম্পাদক ও শ্রমিক নেতা শহিদ ভূইঁয়া, মাহাবুব আলম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, নজরুল ইসলাম সরকার (কাইয়ুম), মতিউর রহমান ভূইঁয়া ও মানিক মিয়া। বক্তারা বলেন, প্রতিদিনেই বাংলাদেশের বিভিন্নস্থানে ভয়াবহ সড়ক দুঘর্টনা ঘটছে। যা জাতীর জীবনে এবং রাষ্ট্রের জনৗ মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তায় ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে তাদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশকে কঠোর ভূমিকা পালন করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.