প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ
নান্দাইলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে সাওফা কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের মাঝে সাওফা গ্রুপের আয়োজনে সাওফা কৃতি সংবর্ধনা ও শিক্ষা বিষয়ক মোটিভেশনাল সেমিনার (২০২৪)অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও নান্দাইল বই পড়া আন্দোলনের সাধারন সম্পাদক ফায়জুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান,এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামীম সিদ্দিকী,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল
এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মাওলানা নুরুল আমিন, তারেরঘাট আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, ঘোষপালা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি, নান্দাইল প্রাথমিক শিক্ষক সিমিতির আহবায়ক আমিনুল ইসলাম আন্জু, কাশিনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, গইছখালী দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মতিউর রহমান, বাশহাঁটী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম রিপন সহ প্রমুখ।
এসময় উক্ত সংবর্বধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ শিক্ষার্থী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.