প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
নকলায় কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নকলায় কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন। সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টায় নেত্রকোনা জেলা কৃষিবিদ ইনস্টিটিউশন ও নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর যৌথ আয়োজনে শহরের থানার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে কৃষিবিদ মোঃ শরীফুল হাসান উপপরিচালক (বীজ উৎপাদন) বিএডিসি নেত্রকোনা, কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্র জেলা প্রশিক্ষণ অফিসার (ডিএই) খামার বাড়ি নেত্রকোনা,কৃষিবিদ মুকশেদুল হক অতিরিক্ত উপপরিচালক (পিপি) ডিএই খামার বাড়ি নেত্রকোনা।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আব্দুল আওয়াল, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রাকিবুল হাসান সহ, সকল উপজেলা কৃষি অফিসার ও অতিরিক্ত কৃষি অফিসার এবং জেলা মৎস্য অফিস,জেলা প্রাণী সম্পদ অফিস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ধান গবেষণা নেত্রকোনার প্রতিনিধি সহ কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,“কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।তাঁদের ওপর এমন নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়,বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান ব্যবস্থার ওপর আঘাত।”কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাঁরা আরও বলেন,“কর্তব্যরত অবস্থায় অফিস কক্ষে একজন সরকারি কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের মনোবলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে।” বক্তারা আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.