
মুঞ্জুরুল হক, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও পেশাজীবি সংগঠন। সোমবার (২৪ই মার্চ) দুপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধুনট উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু।
উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা আবদুল কারিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহম্মেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ আঃ ওহাব, উপজেলা বায়তুলমাল সম্পাদক তরিকুল ইসলাম, পৌর আমীর তরিকুল ইসলাম, সভাপতি পেশাজীবি সংগঠন সভাপতি খলিলুর রহমান।সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ধুনট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন টিক্কা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সাংবাদিক মাসুদ রানা, কারিমুল ইসলাম লিখুন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাকিবুল ইসলাম লাল, মুঞ্জুরুল হক, নিয়ামুল ইসলাম সহ ধুনট উপজেলার সকল সাংবাদিক।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.