প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (০৫ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার রুহিয়া থানাধীব পাটিয়াডাঙ্গী বাজারে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে আশপাশের ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণকারী এলাকার মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী শাহাজাহান (গেন্দু) ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষল ও জামায়াত নেতা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপন, সহ-সভাপতি আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।এ সময় বক্তৃাতা বলেন গেন্দু একজন মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী তিনি ইতিপূর্বে আর ধর্ষণের ঘটনা ঘটিয়েছে আমরা এই ধর্ষক গেন্দুর (শাহাজাহান) সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.