লক্ষ্মীপুর জেলায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, প্রচার সম্পাদক জামাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল ইসলাম শাওন, যুগ্ম আহ্বায়ক আর এন রাজু, ইসমাইল হোসেন রনি, বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, মো. দিপু প্রমুখ।
এ মানববন্ধনে বক্তারা দ্রুত ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি তুলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.