প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
দৈনিক পূর্বকোণ : ৪০ বছরে পদার্পণ।

চট্টগ্রাম ৪০ বছরে পা রেখেছে দৈনিক পূর্বকোণ। এ উপলক্ষে সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী। ১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি মোহাম্মদ ইউসুফ চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করেছিল দৈনিক পূর্বকোণ, যিনি ২০০৭ সালে পৃথিবী ছেড়ে চলে গেছেন। সময়ের আবর্তে পূর্বকোণের হাল ধরেছিলেন তাঁর সন্তান স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী।
সূচনালগ্ন থেকে খ্যাতিমান সাংবাদিকদের সাথে একঝাঁক তরুণ কর্মীর সম্মিলিত প্রয়াসের ফসল দৈনিক পূর্বকোণ। প্রতিষ্ঠাকালে সম্পাদক হিসাবে নেতৃত্ব দেন প্রথিতযশা সম্পাদক কে জি মোস্তফা। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, আকর্ষণীয় ফিচার, ক্রীড়া ও সংস্কৃতির তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে পূর্বকোণ সহজে পাঠকের মন জয় করে নেয়।
চট্টগ্রামসহ দেশের প্রায় সবকটি সামাজিক-সাংস্কৃতিক-সার্বজনীন কর্মউদ্যোগকে প্রণোদনা দিতে থাকে পূর্বকোণ। ফলে সরকারি ও বেসরকারি সংস্থার জরিপে দেশের আঞ্চলিক দৈনিকগুলোর মধ্যে সেরা বলে উল্লেখ করা হয় এই পূর্বকোণকে। ১৯৯৪ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মূল্যায়নেও পূর্বকোণকে সেরা দৈনিক হিসাবে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.