দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’; দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যাঃ
তাপস রায়, দিনাজপুর প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
দিনাজপুরের চিরিরবন্দরে এক গৃহবধূ ও তাঁর দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় ঘরের দেয়ালে ‘আজ থেকে এই গল্প শেষ’ লেখা দেখতে পাওয়া যায়।
মৃতরা হলেন ৬ং অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া এলাকার সাকিল ইসলামের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), তাঁদের ছেলে সাফায়েত (৪) ও মেয়ে রইফা মনি (১)
৬নং অমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুর আমিন শাহ বলেন, সাকিল ইসলাম সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে স্বর্ণা ও তাঁর দুই সন্তানের মরদেহ পাওয়া যায়। তাঁর দাবি, স্বর্ণা প্রথমে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ঘরে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নুর আমিন শাহ আরও বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ঘরের দেয়ালে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমি অভাগী মা। আমার সন্তানদের আমি নিজে মারছি। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। মা-বাবা, সরি।’
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি হত্যার পর আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি, বিস্তারিত পরে জানাব।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.