প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ
দুর্গাপুরে শুভ বড়দিন উপলক্ষে শেষ মুহুর্তের প্রস্ততিতে ব্যস্ত খ্রীস্ট ধর্মাবলম্বীরা ও কলমাকান্দায় শ্যামল হাজং হত্যার বিচার দাবিতে মানববন্ধন

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গির্জাগুলোতে সকল প্রস্ততি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন খ্রীস্ট ধর্মাবলম্বীরা। ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি চলছে শেষ মুহূর্তে আলোকসজ্জার কাজ। খ্রীস্ট সম্প্রদায়ের প্রতিটি পাড়া মহল্লা যেনো উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে প্রতিটি ধর্মপল্লীতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের সূচনা হবে। এর মধ্যে দুর্গাপুরের গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি), রানীখং ক্যাথলিক গির্জা, উৎরাইল ধর্মপল্লীতে সকাল ৯টায় এবং দাহাপাড়া ও বারোমারীতে সকাল ৯.৩০ মিনিটে দেশ ও জাতীর কল্যানে প্রার্থনা শুরু হবে। দুর্গাপুরে উপজেলায় এবার ৭২ টি গির্জায় বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ নিরাপত্তায় রয়েছে পুলিশ ও সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
সার্বিক নিরাপত্তা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, বড়দিনের আয়োজনকে ঘিরে ধর্মীয় উপাসনালয় গুলোতে পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন করা হয়েছে বেশ কিছু পুলিশ সদস্য। এছাড়াও মোবাইল টিমের মাধ্যমে প্রতিটি গীর্জায় বিশেষ নজরদারি রাখা হবে।
অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের শ্যামল হাজং (৪৮) হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা মোড় এলাকায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির আয়োজেনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন হয়। এতে বিভিন্নশ্রেণি-পেশার শতাধিক লোকজন অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারী, নিহতের মেয়ে মীম হাজং, ভাই বাবুল হাজং, চন্দ্রডিঙা গ্রামের জিতেন হাজং, সুজিত হাজং, লবিংস্টল দাজেল, সবিতা হাজং, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কলমাকান্দা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার, উপজেলা যুব উন্নয়নের সভাপতি শরীয়ত উল্লাহ প্রমুখ। তারা দ্রুত সময়ের মধ্যে শ্যামল হত্যার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে শ্যামল তার বাড়ি থেকে চন্দ্রডিঙা ট্রাভেল পরিবহণে করে তার কর্মস্থল শ্রীপুর উপজেলার নয়নপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পরদিন শ্যামল হাজং এর অপহারণকারী পরিচয়ে তার পরিবারের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। পরে ১৮ ডিসেম্বর শ্যামলের স্ত্রী রাধিকা হাজং এ ঘটনায় কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ২০ ডিসেম্বর ময়মনসিংহ শহরের ঢাকা বাইপাস মোড় সংলগ্ন দিঘারকান্দা এলাকা থেকে শ্যামলের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় পুলিশ। ২২ ডিসেম্বর নিহতের ভাই বাবুল হাজং বাদি হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেলথানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ওসি সফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.