প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
ব্যারিস্টার কায়সার কামাল বলেন বিএনপি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে

‘‘মানুষ মানুষের জন্য-জবিন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বাকলজোড়া ইউনিয়ন বিএনপি‘র আয়োজনে, বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় নেত্রকোনার দুর্গাপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন কালে এ কথা বলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপি এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। স্থানীয় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা: তাসনোভা এর নেতৃত্বে ২৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এই ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ৪ হাজার গরীব, দুঃস্থ্য ও অসহায় রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মাঝে, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ¦ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা এম এ জিন্নাহ্, শিক্ষাবিদ শহীদুল্লাহ খান, আখতারুজ্জামান আব্বাসী ইলিয়াস, আনেয়ার হোসেন আসাদ, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার মাস্টার, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। আগামী দিনে বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, দেশের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে, উন্নত মানের হাসপাতাল তৈরী করবে। উন্নত মানের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রান্তিক পর্যায়ে কাজ করছে বিএনপি।
দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে, মানবতার সেবায় সারাদেশে কাজ করে যাচ্ছে। বিএনপি দেশের স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি‘র নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন তিনি। উল্লেখ্য : ইতোপুর্বে ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বেশ কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শত শত সাধারণ রোগিদের চিকিৎসা করিয়েছেন। আলোচনা শেষে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ রাজীব আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার ও অটোরিকশা (ইজিবাইক) প্রদান করেন ব্যারিস্টার কায়সার কামাল।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.