প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
দীর্ঘ ১১বছর পর নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি নান্দাইল নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহবায়ক ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল কাদিরকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন করা হয়েছে। নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন এবং দীর্ঘদিন পর নান্দাইল উপজেলা বিএনপির কমিটি ঘোষনা করায় নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছাস বিরাজ করছে। অপরদিকে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুজ্জামান মনিরকে সদস্য সচিব করে ৮১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত কমিটি ঘোষনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.