প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ
তেতুলিয়া উপজেলা ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
তেতুলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলর বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮এপ্রিল) তেঁতুলিয়া সরকারি কলেজ ও ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভজনপুর বাজার গোল চত্ত্বরে এসে শেষ হয়।
ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবু,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক,তেঁতুলিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল ,কলেজ শাখা ছাত্রদলের আহবায় ইমন,সদস্য সচিব আদনান, ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আল মামুন, সদস্য সচিব মো শাকিল সহ খালেদা জিয়া বালিকা দি-মুখী উচ্চ বিদ্যালয় ছাত্রীগন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরোও বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। তেঁতুলিয়া তথা বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য সমূহ বয়কট করে দোকান দারদের কেউ তাদের পণ্য বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.