প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
তেতুলিয়া উপজেলায় ভজনপুর ইউনিয়নে March For Justice অনুষ্ঠিত হয়

❝March For Justice❞
ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাদেশের ন্যায় এর দাবীতে ভজনপুর_ডিগ্রি_কলেজর প্রতিষ্ঠান প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করেন । এবং ভজনপুর ইউনিয়নের বাস স্টান্ড এ একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক তেতুলিয়া উপজেলা যুবদল নেতা জনাব মোঃ হামিদুল হাসান লাবু ও উপজেলা যুবদল সদস্য সচিব জনাব মোঃ জাকির হোসেন আরো উপস্থিত ছিলেন আহবায়ক তেতুলিয়া উপজেলা ছাত্রদল জনাব মোঃ নুরুজ্জামাল দুলাল সদস্য সচিব উপজেলা ছাত্রদল জনাব মোঃ আবু বক্কর সবুজ সিদ্দিক ও তাঁতি দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ আল আমিন পারভেজ এই নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন ।ভজনপুর বাস স্ট্যান্ডে বিকাল ৪ ঘটিকার সময় মত বিনিময় সভা করেন এবং আওয়ামী লীগ সময় মিথ্যা গাড়ি জ্বালাপোড়াও মামলা করেন এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানান সেইসাথে তেতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত ওসি কে তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনার আহবান করেন । তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হোক এই বলে দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.