
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ এর সেরা আলোকচিত্র ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন বগুড়ার ধুনটের প্রতিভাবান ফটোগ্রাফার প্লাবন আমিন। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্লাবন আমিন বলেন, “এই অর্জন আমার ফটোগ্রাফির প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। এটি আমাকে আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও সৃজনশীল কাজ করতে উৎসাহিত করবে।” উল্লেখ্য, সেরা আলোকচিত্রী ধুনটের প্লাবন আমিন বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের সমন্নয়কারী। তার পুরো নাম আরিফুল আমিন প্লাবন। সে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার নিজস্ব ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.