
আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য নিন সেবা দিন এই প্রতিপাদ্য নিয়ে ভোলার তজুমদ্দিন থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে থানা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, একেএম মহিউদ্দিন জুলফিকার, গোলাম সরোয়ার, জামায়াতে ইসলামীর আমির মাওঃ আঃ রব, মলংচড়া বিএনপি'র সভাপতি মোঃ হোসেন পাটোয়ারী, চাচড়া বিএনপির সম্পাদক আবুল কালাম নিরব, প্রেসক্লাবের সভাপতি ফখরে আজম পলাশ, যুগ্ম আহবায়ক সাইদুল হক মুরাদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারীসহ
জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জেলা সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে হবে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.