প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে স্বামীর সাথে সংসার করার দাবিতে স্ত্রীর অনশন

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকায় স্বামীর সাথে সংসার করার দাবিতে বাড়ির সামনে অনশনে বসেছে স্ত্রী ৩ নভেম্বর এই ঘটনা ঘটে।
জানা যায়, রাজাগাঁও ইউনিয়নের চাপাতি পাইকপাড়া গ্রামের মোঃ ইউনুস আলী'র ছেলে। তিনি গোপনে মোছাঃ আদরী আক্তার(১৮) কে বিয়ে করেন। আদরী আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মধ্য কাটালী গ্রামের মোঃ দাইমুল ইসলামের মেয়ে। আদরী আক্তার জানান আরিজ ইসলামের সাথে প্রেমের সম্পর্কের জেরে গত ৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে কাজী রেজিস্টার-এর মাধ্যমে আমাদের বিবাহ হয়। বিয়ের পর থেকে আরিজ ইসলাম আমাদের বাড়িতে ছিল।আমি আমার স্বামীর সামনেই অবস্থান করতেছি। তার পরিবার শুরু থেকেই আমাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানায়। এতে আরিজ মানসিকভাবে ভেঙে পড়ে এবং একপর্যায়ে ক্ষোভে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরে এখানকার স্থানীয় মেম্বার সহ প্রতিবেশীরা আমাকে রাত জাপনের জন্য অন্য আরেক বাড়িতে আশ্রয় দেন। যে বাড়ির মালিকের নাম নজরুল ইসলাম। পক্ষান্তরেই সকাল হতেই আমি আমার স্বামীর সামনেই অবস্থান করতেছি। আমি আমার স্বামীর বাড়িতে থাকবো, আর মরলে এখানেই মরবো।
নজরুল ইসলাম বলেন, ১নং রুহিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার ও রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ৬নং ওয়ার্ড মেম্বার তাহেরুল ইসলাম এই মেয়েটিকে রাত শুধু রাতটি রাখার জন্য আমার আমানতে দিয়েছিল। আমি শুধু আমার বাড়িতে ওই মেয়েটিকে রাতটি কাটানোর সময় দিয়েছি। পরে সকাল হতেই তাকে তার স্থানে এনে দিয়েছি। এই বিষয়ে আরিজ ইসলামের পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হননি। এ
বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, এই বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.