প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রুহিয়া ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক ইসলাম (৩৫)। আজ বুধবার (২৬ মার্চ) ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দীপশিখা স্কুলসংলগ্ন লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে।
আহত মানিক ইসলাম একই এলাকার আমিরুল ইসলামের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, মানিকের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাজিব ও মানিক মোটরসাইকেলে করে রুহিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দীপশিখা স্কুল সংলগ্ন লেভেলক্রসিংয়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল বন্ধ হয়ে যায়।
ওই মুহূর্তে রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজিব। গুরুতর আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.