প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বুড়িরবাঁধে ৬ ঘণ্টার অভিযানে জব্দ ৭০টি অবৈধ মাছ ধরার জাল

মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বুড়িবাধ এলাকায় প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় নদীতে পাতানো নিষিদ্ধ জাল জব্দের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থান থেকেও অবৈধ জাল উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খানসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে অভিযান শুরু করা হয়। তবে অভিযানের খবর আগেই টের পেয়ে জাল মালিকরা পালিয়ে যায়। পরে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.