প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সোহেল রানা নামে (৩৩) এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাকে আটক করে। আটক যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ কর্মরত রয়েছেন৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, আমরা জানতে পারি সোহেল রানার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। সেই ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল বলে মনে হয়েছে।তিনি আরও বলেন, এসময় সোহেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.