
শেরপুরের ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার তিনানী বাজার থেকে পিকআপ ভ্যানসহ ওই মাদক জব্দ করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানে করে ভারত থেকে চোরাই পথে ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে ডিবি পুলিশের ওসি সালেমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে সড়কে গাছ ফেলে রাস্তা বেড়িকেট দিয়ে পিকআপ ভ্যান আটক করে। রাস্তায় বেড়িকেট ও পুলিশের উপস্তিতি বুঝতে পেরে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
এ সময় ১৩২ বোতল ভারতীয় মদসহ পিকআপ ভ্যানটি জব্দ করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা। ঘটনার সত্য তা নিশ্চিত করে শেরপুরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,সালেমুজ্জামান বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.