
পঞ্চগড়ে জেলা প্রশাসনের প্রভাব খাটিয়ে জমি দখল, হামলা, ভাংচুর, লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ ও জমির কাটা ধান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিসি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের সদস্য শাহজাহান আলী।
সংবাদ সম্মেলনে শাহজাহান জানান, ১৯৮৮ সালে স্থানীয় হালিমা খাতুন ৩২ শত জমি কেনেন মরিয়ম নেছার কাছে। এরই মধ্যে ৮ শতক জমি নিজদের দাবি করে গত ১৬ নভেম্বর (শনিবার) দুপুরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে জমি দখলে নেয় পঞ্চগড় ডিসি অফিসের দুই কর্মচারী আইনুল ও জয়নাল। এসময় তারা ভূক্তভোগী পরিবারে হামলা করে পরিবারের সদস্যদের মারধর, বাড়ির বিভিন্ন মালামাল লুটপাট, অগ্নিসংযোগ সহ জমির কাটা ধান নিয়ে যান।
এ নিয়ে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। তবে দোষীদের দ্রুতই আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ভূক্তভোগী পরিবারের। সংবাদ সম্মেলন ভূক্তভোগী পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে জয়নাল।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.