
জুলাই ২৪ গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর সরকারি কলেজ আহ্বায়ক হাছিবুর রহমান অভি।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর সরকারি কলেজ আহ্বায়ক হাছিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল হাসান শাওন, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন রনি, বাহাদুর হোসেন নোভেল, আর এন রাজু, ইমতিয়াজ আহমেদ বাবু, জুলাই যোদ্ধা মতিউর আরিফ, দপ্তর সম্পাদক আরিয়ান ইসলাম সোহেল, সদস্য মিজানুর রহমান নাহিদ, মোহাম্মদ রায়হান হোসেন প্রমুখ।
শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম আকবর হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.