প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
ছিনতাইয়ের কবলে সাংবাদিক : হাত পা বেঁধে নিয়ে গেল মোটরসাইকেল

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁয়ে স্থানীয় সাংবাদিক জাফর আলম জুয়েলকে হাত-পা বেঁধে রেখে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। সাংবাদিক জুয়েল জানান, মেয়ের বিয়ের কাজকর্ম সেরে ঈদগাঁও থেকে বাড়ি যাওয়ার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিসের পরে হিমছড়ি ঢালায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা কাটা গাছ ফেলে ব্যারিকেড দেয় এবং মোটরসাইকেল গতিরোধ করে।
এরপর তাকে হাত-পা বেঁধে তার ব্যবহৃত মোটরসাইকেল, টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই সোহেল নামের চালকের ভাড়ায় চালিত আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.