
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার স্কাইভিউ রেস্টুরেন্টে চাটখিল - সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
সভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, নোয়াখালী জামায়াতের সহকারী সেক্রেটারি ও নোয়াখালী-১ আসনের পরিচালক নির্বাচনের মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির মহিউদ্দিন হাসান, সদস্য সচিব মাওলানা আক্তার হোসেন, সহকারী সদস্য সচিব মাওলানা শাহাব উদ্দীন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক খোরশেদ আলম, মোঃ বেলাল হোসাইন প্রমূখ।
সভায় অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মানুষের নিরাপত্তার অঙ্গীকার করে বলেন, তিনি নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ীর জনগন সম্পূর্ণ আশঙ্কামুক্ত নিরাপত্তার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারবেন। এছাড়া তিনি আরও বলেন সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন এবং চাটখিল সোনাইমুড়ি নিয়ে উনার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা চাই দীর্ঘদিন পরে জনগন ভোট দেওয়ার অধিবার ফিরে পেয়েছে। জনগন যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে প্রশাসনকে সর্বদায় তৎপর থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর ওমর ফারুক, মাওলানা মোঃ হানিফ, এনসিপি নোয়াখালী জেলা যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ হানিফ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি সাংবাদিক নুর হোসেন রিয়াজ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.