
চাটখিল প্রতিনিধি :
নোয়াখালী চাটখিল উপজেলার ৮ নং নোয়াখোলা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস শনিবার শ্রীনগর বোর্ড অফিস সংলগ্ন মার্কেটে উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, সাবেক ছাত্রদল নেতা দিলদার হোসেন দিদার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন,নোয়াখলা ইউনিয়ন (পঃ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম সুমন, বিএনপির মিজানুর রহমান মিজান ও আব্বাসসহ ইউনিয়নের বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন বক্তব্যে শাহজাহান রানা বলেন, চাটখিল বিএনপির ঘাটি এবং নোয়াখলা ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা সবসময় সক্রিয় ভুমিকা রেখেছে। এই ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীরা সবসময় ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের কাযে গতিশীল আনার লক্ষ্যে এই অফিস উদ্বোধন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.