নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশন ও শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
গত ১০ মার্চ সোমবার দুপুরে চাটখিল কামিল মাদ্রাসা হল রুমে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চাটখিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা তৈয়ব উল্লাহ, মাওলানা বশির উল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রাকিব উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মাজরুল ইসলাম আজাদ, আবুল বারাকা, রহমত উল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা চাটখিল কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত মাদ্রাসার সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.