নোয়াখালীর চাটখিলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকান দাখিল মাদ্রাসা পরির্দশন করেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মুর্তজা। এ সময়ে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দারুল আরকান দাখিল মাদ্রাসার প্রতিটি শ্রেণি কক্ষ পরির্দশন করে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি শিক্ষার্থীদের মাঝে নিজের শিক্ষা জীবনের স্মৃতি তুলে ধরেন এবং দারুল আরকান দাখিল মাদ্রাসার ফলাফল ১০০% পাশের হার শুনে খুশি হয়ে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সেই সাথে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন পরমার্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দারুল আরকান দাখিল মাদ্রাসার সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক, মাওলানা মোরশেদ আলম, সুপার হাফেজ মাওলানা মুহা: মাসুম বিল্লাহ, প্রতিষ্ঠানের শিক্ষক নেছার আহম্মদ, হাছানুজ্জামান জাহেদ, এমরান হোসেন, মমিন হোসেন, মোহা: আহসান হাবিব, এয়াকুব হোসেন, মহিন উদ্দিন চৌধুরী ,সাইয়েদ আহসান, মো: মামুন চৌধুরী, এনায়েতুল্লাহ, ফরিদ হোসেন, মো: রবিউল হোসেন, তারেকুল ইসলাম, মো: সালাউদ্দিন, মো: বেলাল হোসাইন, তানবীর হোসেন।
অনুষ্ঠান শেষে দারুল আরকান দাখিল মাদ্রাসা সভাপতি খোরশেদ আলম শিক্ষাবিদ গোলাম মুর্তজা আসায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.