
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেলোয়ার হোসেনের ছেলে মো. নাঈম ইসলাম (৩২) নামে এক সন্ত্রাসীকে দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামে দেলোয়ার হোসেনের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ এসটি ব্যাটালিয়ন চাটখিল পাঁচগাঁও ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। বিএ-৮১৪১ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, পিএসসি’র প্রত্যক্ষ নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়।
অভিযান চলাকালীন দেলোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২ রাউন্ড তাজা গুলি (৭.৬২ মি.মি.) উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী জানান, এলাকায় সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত গুলির উৎস এবং নাঈমের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
চাটখিল থানার ওসি তদন্ত মো: আব্দুস সুলতান জানান, গ্রেপ্তারকৃত নাঈম ইসলামকে রাতেই চাটখিল থানায় সোপর্দ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়াও তার বিরুদ্ধে কুমিল্লার মনোহরগঞ্জ থানায় একটি মামলা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.