
নোয়াখালী চাটখিল উপজেলার তালতলা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশিক এলাহীকে অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে মাদ্রাসা অফিস কক্ষে অধ্যক্ষের বিরুদ্ধে কমিটি গঠনে অনিময়, নিয়োগে দুর্নীতি, অর্থ আতœসাৎ সহ নানা অভিযোগে এই সম্মেলন করেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ৫ মাস থেকে এডহক কমিটি গঠনে এলাকাবাসীদের আশ্বাস দিয়ে যাচ্ছে অধ্যক্ষ। কিন্তু গোপনে সে তার মননীত লোকদের দিয়ে কমিটি গঠন করেছে বলে জানান তারা। এছাড়াও নিয়মিত তাকে মাদ্রাসায় পাওয়া যায় না বলেও তাদের অভিযোগ। এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত কমিটি গঠন করে সহকারি শিক্ষা অফিসারকে দায়িত্ব দিলে তিনি তদন্তে আসেন। তারা আরো অভিযোগ করে বলেন, অধ্যক্ষ জাল সার্টিফিকেটধারী শিক্ষককে নিয়োগ দেওয়ার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না। তাই তারা দ্রæত নতুন এডহক কমিটি গঠন ও অধ্যক্ষের অপসারনের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.