
নোয়াখালী চাটখিলে থানা পুলিশের বিশেষ অভিযানে আজ ২১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় এক মাদক ব্যবসায়ীকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ০৪ নং বদলকোট ইউপির ০১ নং ওয়ার্ড মুরাইম গ্রামের ইসলামপুর বাজারের চৌরাস্তায় কামাল স্টোর নামের কনফেকশনারী দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হৃদয় মজুমদার (২২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চিতোষী ইউনিয়নের কাদরা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আ: কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে এখানে মাদকের বেশ রমরমা ব্যবসা চলছে। কোন ভাবে এর প্রতিরোধ সম্ভব হচ্ছে না। তার এই মাদক ব্যবসার ফলে নষ্ট হচ্ছে যুব সমাজ। পুলিশী অভিযানে ব্যবসায়ীকে ধরায় তারা তার উপযুক্ত শাস্তি দাবী জানান।
এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চাটখিলে মাদক বিরোধী অভিযানে পুলিশ স্বোচ্চার। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.