প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
চাটখিলে ব্যবসায়ী সংগঠন আইবিডব্লিউএফ-এর ইফতার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে বাবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর চাটখিল পৌর শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় পৌরবাজারের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আইবিডব্লিউএফ-এর চাটখিল পৌর শাখার সভাপতি বোরহান উদ্দিন সুমনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মাহফুজ মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ-এর নোয়াখালী জেলা সভাপতি নাসিমুল গনি মোহল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিডব্লিউএফ-এর চাটখিল পৌর শহর শাখার উপদেষ্টা মাওলানা বাকিব উদ্দিন, চাটখিল বাজার বণিক সমিতির সভাপতি খোরশেদ আলম, উপদেষ্টা মাস্টার সাফায়েত হোসেন,আইবিডব্লিউএফ-এর পৌর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বিপ্লব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল ইসলামিয়া হাসপাতালের পরিচালক আবুল বারাকাত, চাটখিল বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রব বাবুল, স্কয়ার হাসপাতালের পরিচালক আরিফুল ইসলাম, আজিজিয়া লাইব্রেরির সত্ত্বাধিকারী মো. মোস্তাক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.