চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি:
দীর্ঘ্য ১৭ বছরপর নোয়াখালী চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থায়ী কার্যালয় উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে নিজস্ব জায়গায় স্থাপিত কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল ( ভারপ্রাপ্ত) সভাপতি মামুনুর রশিদ মামুন। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপি'র নাম ভাংগিয়ে কেউ কোন অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। পরিশেষে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানান।
এর পূর্বে নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন দিপুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিম, সৌদি আরব বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী,সাবেক ছাত্রদল নেতা জিএস ফরিদ, দিলদার হোসেন দিদার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র্যালী বের করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.