
দীর্ঘ ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর রোববার সন্ধ্যায় বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ।
রোববার দুপুরে (০২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির এই পাঁচ সদস্যবিশিষ্ট (আংশিক) আহবায়ক কমিটিতে নোয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলোকে আহবায়ক , জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদকে সদস্যসচিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক, বিদায়ী কমিটির সভাপতি এজেডএম গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।
কমিটি ঘোষণার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, 'দীর্ঘদিন পর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাদেরকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়েই এই জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেছেন। এই কমিটির হাত ধরেই পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.