চাটখিলে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার ও মাদক ক্রয়ের নগদ ১৫ হাজার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার ০৭ নং ওয়ার্ড দশানী টবগা গ্রামে আবুল কাশেম তগদীর হোসেন প্রফেসার এর বাড়ীর পরিত্যক্ত টিনের ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে একই গ্রামের আলা উদ্দিন জমাদার বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রিয়াদ হোসেন (৩০) এবং পরকোট ইউনিয়নের ১নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের মুকছেদ আলী শেখের বাড়ীর মোঃ নাসিম (২৩) কে আটক করে পুলিশ।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.