প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
চাটখিলে তারেক রহমানের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুনের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী চাটখিল পৌরসভার ০৫ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে শনিবার বিকালে পৌরসভার দৌলতপুর আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান কাজলের
সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, বিশিষ্ট সমাজসেবক মো.রহমত উল্যাহ, প্রধান বক্তা ছিলেন
পৌরসভা বিএনপির সদস্য ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল। ছাত্রদল নেতা মাইদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ হাসান বাপ্পির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম, সাবেক ছাত্রদল সভাপতি ওমর ফারুক, চাটখিল পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান বাবুল,সাবেক ছাত্রদল সভাপতি বেলায়েত হোসেন দিপু, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল প্রমূখ।
এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.