নোয়াখালীর চাটখিলে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাটখিলের মুন্সিরাস্তা দারুল উলুম মাদ্রাসা, পূর্ব শোশালিয়া প্রাথমিক বিদ্যালয় ও চন্ডি দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ওষুধ বিতরণ সহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কয়েকটি সেবার দেওয়া হয়।
ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মুর্তজার উপস্থিতিতে ঢাকা থেকে আগত একদল বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ বিষয়ে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মুর্তজার বলেন, ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পাচঁশূন্য প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে চিকিৎসসেবার ক্যাম্প চলবে। সাধারণ মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেটাই আমাদের লক্ষ্য। এছাড়াও সমাজের বৃত্তবানের এমন সামাজিক কাজে এগিয়ে আসতে তিনি উৎসাহিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.