
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলা সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বপনের উদ্যোগে শুক্রবার (১৬ মে) বিকেলে খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই মসজিদ বাড়ির মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। খিলপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইলিয়াস,নোয়াখালী জেলা স্বনামধন্য আল-রাজী হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন সুজন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাহার। সভায় নিজেদের মতামত ব্যক্ত করে সংগঠনকে আরও গতিশীল করতে পরামর্শ দেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইয়াছিন আরাফাত, খিলপাড়া ইউনিয়ন যুবদলের নেতা পিয়াস সহ আরো অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.